চিঁড়ের মোয়া কিভাবে বানাবেন-
উপকরণ :
গোবিন্দ ভোগ চালের চিঁড়ে ৩০০ গ্রাম, আখের গুড় ২৫০ গ্রাম, ঘি সামান্য । হালকা আঁচে শুকনো খোলায় চিঁড়ে ভেজে নিন। হাল্কা করে ভাজলেই হবে, বেশি না ভাজাই ভালো। চিঁড়ে ভেজে তুলে রেখে ওই কড়ায় ১ কাপ জল দিন। জল গরম হলে তাতে গুড় দিন। চিঁড়ে বা যেকোনো মোয়ার জন্য মাপ খুবই জরুরি। ৩০০ গ্রাম চিঁড়ের জন্য ২৫০ গ্রাম গুড় নেবেন। গুড় জ্বাল দিয়ে নিন। এসময় আঁচ উঁচু রাখবেন। নাহলে জ্বাল ঠিকঠাক হবে না। অল্প আঠা আঠা হলেই হবে। খুব বেশি জ্বাল দেওয়ার দরকার নেই। জ্বাল দেওয়ার পর আঁচ বন্ধ করে দিন। এবার ভেজে রাখা চিঁড়ে গুড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানোর সময় আঁচ অবশ্যই বন্ধ করে দেবেন। একটা থালায় সামান্য ঘি মাখিয়ে নিন। সেই থালায় গুড় মেশানো চিঁড়ে ঢালুন। হাতেও ঘি মাখিয়ে নিন। কিছুটা চিঁড়ে হাতে নিয়ে দু’হাতে গোল আকারে মোয়া গড়ে নিন। চিঁড়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু মোয়া গড়ে নিতে হবে। ঠান্ডা হলে আর মোয়া গড়া যাবে না। সব মোয়া গড়ে রেখে দিন একটা এয়ারটাইট বক্সে। ৭ দিন এই মোয়া মুচমুচে থাকবে।

No comments:
Post a Comment