১ কাপ ময়দা, ২ টো ডিম ও ধনেপাতা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 October 2022

১ কাপ ময়দা, ২ টো ডিম ও ধনেপাতা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার



চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-


উপকরণ:


ময়দা

নুন

কাঁচালঙ্কা কুচি

পেঁয়াজ কুচি

ধনেপাতা কুচি

ডিম

চাটমসলা

সেদ্ধ আলু

মুরগির মাংস

চিকেন মসলা

গোলমরিচ গুঁড়ো

টমেটো সস

সাদা তেল


আগে একটি মিক্সিং বোলে ১ কাপ ময়দা, ১.৫ কাপ জল, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ব্যাটারের মধ্যে কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ২ টো ডিম, চাটমসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটি বাটিতে ১ কাপ সেদ্ধ করে টুকরো করে রাখা আলু, ১/২ কাপ নুন ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করা চিকেন, চিকেন মসলা, গোলমরিচ গুঁড়ো, চাটমসলা, টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তাওয়াতে সাদা তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে রুটির আকারে করে নিতে হবে। এরপর এপিঠ-ওপিঠ উল্টে নিতে হবে।

তারপর রুটির এক সাইডে আলু ও চিকেনের পুর দিয়ে রোলের মতো পেঁচিয়ে নিতে হবে। এরপর ভালো করে ভেজে নিলেই একেবারে তৈরি সকাল বা বিকেলের জলখাবারেরর জন্য অসাধারণ একটি রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad