চলুন জেনে নিন কিভাবে বানাবেন
উপকরন -
ঘি
দুধ
সুজি
ময়দা
জাফরান
সাদা তেল
সবার আগে কড়াইতে ঘি দিয়ে তাতে সুজি দিয়ে ভেজে নিতে হবে। তারপর ২ টেবিল চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।
১ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে সুজিটাকে শুকনো করে নিতে হবে। তারপর এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। একটি কড়াইতে ১কাপ চিনি, ১ কাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর এলাচের গুঁড়ো ও জাফরান দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।সুজির ডো টাকে ভালো করে মোথে নিতে হবে। তারপর পাতলা করে বেলে বরফির আকারে কেটে নিতে হবে।
এবার কড়াইতে সাদা তেল গরম করে মিষ্টি গুলো দিয়ে ভেজে নিতে হবে। তারপর চিনির শিরায় দিয়ে ১০ মিনিট ভিজিয়ে তুলে নিলেই তৈরি ভাজা মিষ্টি।

No comments:
Post a Comment