চলুন রান্নার উপকরণ জেনে নিন -
মাছ
নুন
লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
আদা বাটা
রসুন বাটা
পেঁয়াজ বাটা
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
মেথি
ধনে গুঁড়ো
টক দই
কসুরি মেথি
গরম মসলা গুঁড়ো
ধনেপাতা কুচি
সরষের তেল
৩০০ গ্রাম মাছকে ভালো করে ধুঁয়ে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর কড়াইতে সরষের তেল গরম করে কয়েকটা মেথি দানা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।
এরপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার নুন ও জল, কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে ৫ মিনিট রান্না করে নিতে হবে।
এরপর ঝোল অনুযায়ী জল দিয়ে তাতে ভেজে রাখা মাছ দিয়ে আবারও ঢেকে ১০ মিনিট রান্না করে নিতে হবে। তারপর নামানোর আগে গরম মসলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই একেবারে তৈরি ফিশ কারি।

No comments:
Post a Comment