চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
হাঁসের ডিম
নুন
চিনি
ঘি
কাঁচা লঙ্কা
পেঁয়াজ কুচি
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
গরম মসলা গুঁড়ো
ধনে গুঁড়ো
তেজপাতা
দারুচিনি
এলাচ
লবঙ্গ
শাজিরে
কাজু বাদাম বাটা
দুধ
গরম মসলা গুঁড়ো
স্টার এনিস
কসুরি মেথি
সাদা তেল
২০ টা ডিম সেদ্ধ করে নিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে একটু চিরে নিতে হবে। তারপর সামান্য নুন ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সাদা তেল ও ঘি একসঙ্গে গরম করে নিতে হবে। তারপর দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই ডিম গুলোকেও ভেজে নিতে হবে।
তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে গোলমরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, স্টার এনিস, দারুচিনি, শাজিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ২ টো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপর লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপর মসলা কষে এলে ১ চামচ রসুন বাটা ও আদা বাটা। তারপর টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর কাজুবাদাম বাটা দিয়েও মিশিয়ে নিতে হবে। তারপর স্বাদমতো নুন ও চিনি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এরপর ডিম গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
২ কাপ পরিমান দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কসুরি মেথি, গরম মসলার গুঁড়ো, ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর গোটা কাঁচালঙ্কা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নিতে হবে। এরপর বেরেস্তা ছড়িয়ে দিয়ে মিনিট তিনেক দমে রাখলেই তৈরি ডিমের কোর্মা।

No comments:
Post a Comment