চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরণ :
পালংশাক, টকদই ৩ চামচ, তেল, কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, পেঁয়াজ, টমেটো, আদারসুন বাটা, গোটা গরমমসলা, গোটা গোলমরিচ, গোটা জিরে, ধনেপাতা, কাঁচালঙ্কা , চিনি, ডিম, গরমমসলা গুঁড়ো, কসুরি মেথি, নুন।
পালংশাক গরম জলে অল্প নুন আর চিনি দিয়ে ভাপিয়ে নিন। ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল নিংড়ে ধনেপাতা আর কাঁচালঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। ৫ টা ডিম সেদ্ধ করে কাট লাগিয়ে নিন। কড়ায় তেল গরম করে নুন, কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, হলুদ দিয়ে ভেজে নিন।
৩ চামচ টকদই,১চামচ কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, ১ চামচ ধনেগুঁড়ো, ১ চামচ জিরেগুঁড়ো, অল্প হলুদগুঁড়ো একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। ২ টা পেঁয়াজ, ১ টা টমেটো কুচিয়ে রাখুন।
ডিম ভাজা তেলেই ১ চামচ গোটা গরমমসলা, ১০-১২ টা গোটা গোলমরিচ, ১/২ চামচ গোটা জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ ভাজা হলে ২ চামচ আদারসুন বাটা দিন। ভালো করে কষিয়ে নিন।
মশলার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি আর স্বাদমতো নুন দিয়ে আবারও কষিয়ে নিন। কষানো হলে আগে বানিয়ে রাখা মশলা দিয়ে আবারও কষিয়ে নিন।
তেল ছেড়ে এলে আগে বানিয়ে রাখা পালংশাকের পেস্ট যোগ করুন। ভালো করে মিশিয়ে নিন। কষাতে কষাতে তেল ছেড়ে এলে অল্প গরম জল দিন। গ্রেভি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ডিম যোগ করুন। অল্প গরমমসলা গুঁড়ো, কসুরি মেথি দিয়ে ঢেকে রান্না করুন।
কিছুক্ষণ পরে ঢাকা খুলে ভাত বা পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে পরিবেশন করুন ডিম পালং।

No comments:
Post a Comment