চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরণ:
সুজি, ছানা, চিনি, ময়দা, বেকিং সোডা, এলাচ গুঁড়ো, গোটা এলাচ, সাদা তেল, ঘি।
২ টেবিল চামচ সুজি জলে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। ৪৫০ গ্রাম ছানা নিন।
৪৫০ গ্রাম ছানা নিন। ছানাকে অল্প মেখে নিন। এর মধ্যে ১-২ টেবিল চামচ ময়দা ও ১/৮ টেবিল চামচ বেকিং সোডা, ২ চা চামচ ঘি, ১/২ টেবিল চামচ এলাচ গুঁড়ো, ভিজিয়ে রাখা সুজি যোগ করুন। একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করুন।
ডো থেকে মাঝারি সাইজের লেচি করে নিন। সরু করে লম্বাটে আকারে লেচিগুলিকে গড়ে নিন। লেচিকে গোল করে ছানার জিলিপির আকারে গড়ে নিন।
প্যানে ৫০০ গ্রাম চিনি পরিমাণ মত জলের সাথে মিশিয়ে নিন। ৩-৪ টে গোটা এলাচ দিন। ফুটিয়ে রস তৈরি করে নিন। রস খুব ঘন বা খুব পাতলা হবে না।
ছানার জিলিপগুলি কম আঁচে সাদা তেলে ভাল করে উল্টেপাল্টে বাদামী করে ভেজে নিন। গরম রসে জিলিপিগুলি দিন। সারা রাত বা অন্ততপক্ষে ৮ ঘন্টা রসে ভিজিয়ে রাখুন। তাহলেই তৈরি সুস্বাদু ছানার জিলিপি।

No comments:
Post a Comment