বানানোর পদ্ধতি জেনে নিন-
উপকরণ-
তিনটি আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে
এক কাপ ময়দা
সামান্য কালো জিরে
স্বাদ মতো লবণ
1 চা পরিমাণ হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
ধনে গুঁড়ো
গরম মসলা গুঁড়ো
কাঁচা লঙ্কা কুচি
হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল
1/4 কাপ পেঁয়াজ কুচোনো
১ চা চামচ আদা ও রসুন বাটা,
টমেটো কুচি
প্রথমে একটি পাত্রে প্রথমে ময়দা, সামান্য কালো জিরে, স্বাদ মতো লবণ এবং একটি বেশি সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়ম বানিয়ে নিতে হবে, এরপর একটু একটু করে গরম জল দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে।
এরপর সেটিকে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াইতে রেগুলার তেল দিয়ে তার মধ্যে কুচোনো পেঁয়াজ দিয়ে একটি হালকা ভাজার পর তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর একটি টমেটো কুচি দিতে হবে। তার মধ্যে ১ চা পরিমাণ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষাতে হবে।মসলা গুলো ভাল করে সেদ্ধ করার জন্যে সামান্য পরিমাণ জল দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে। এরপ কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে আরও কিছুক্ষন রান্না করে নিতে হবে। এরপর আরও সামান্য কাঁচা পেঁয়াজের টুকরো, কাঁচা লঙ্কা কুচি এবং গরম মসলা দিয়ে আরো ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে।
এরপর মেখে রাখা ডো থেকে কয়েকটা টুকরো করে নিতে হবে। সেখান থেকে একটি টুকরো রুটির মতো মোটা করে বেলে নিয়ে রুটিটিকে দুটি ভাগে ভাগ করে একটি জলের সাহায্যে সেগুলিকে সিঙারার মতো তির কোণা বানিয়ে নিতে হবে।
এরপর তিন কোণা বানানোর ভেতর অংশও আলুর পুর ভরে সেটিকে অনেকটা পরিমাণ তেলে ভেজে নিলেই তৈরি গরম গরম সিঙারা

No comments:
Post a Comment