সুস্বাদু চিকেন মাঞ্চুরিয়ান - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 December 2022

সুস্বাদু চিকেন মাঞ্চুরিয়ান

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন- 


উপকরন -

 ডার্ক সয়া সস, চিলি সস, টমেটো কেচপ , কর্ণফ্লাওয়ার, ডিম, বোনলেস চিকেন ৫০০ গ্রাম, আদারসুনবাটা , কাঁচালঙ্কা বাটা,গোলমরিচ গুঁড়ো , নুন , লঙ্কাগুঁড়ো, কাশ্মিরি লঙ্কাগুঁড়ো , ভিনিগার, পেঁয়াজকুচি, রসুনকুচি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস ,স্প্রিং অনিয়ন।


চিকেন, ২ চামচ আদারসুন বাটা, ১ টা ডিম, ১ চামচ লঙ্কাগুঁড়ো, ১ চামচ কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন, ৬ চামচ কর্ণফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মেখে আধঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিন।

ছাঁকা তেলে চিকেন মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন।



সবার আগে একটা পাত্রে ১ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ ডার্ক সয়া সস, ১ টেবিল চামচ চিলি সস ভালো করে মিশিয়ে রেখে দিন। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস কুচিয়ে রাখুন।

একটা কড়ায় ২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে ২ টেবিল চামচ রসুনকুচি, ১/২ কাপ পেঁয়াজকুচি দিন। দুয়েক মিনিট রান্না করুন। তারপর কুচিয়ে রাখা সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন

আগে তৈরি করে রাখা সসের মিশ্রণ, স্বাদমতো নুন, ১ চামচ ভিনিগার দিয়ে কম আঁচে দুতিন মিনিট রান্না করুন।

১/২ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চা চামচ চিনি দিয়ে রান্না করুন। ২ চা চামচ কর্ণফ্লাওয়ার জলে গুলে রান্নায় দিন। সবটা ভালো করে মিশিয়ে নিন। তারপর ভেজে রাখা চিকেন দিন। সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। ওপরে স্প্রিং অনিয়ন কুচি আর লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিন সুস্বাদু চিকেন মাঞ্চুরিয়ান।

No comments:

Post a Comment

Post Top Ad