চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরণ :
ডিম, ভিনিগার, পেঁয়াজকুচি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস, গোলমরিচ গুঁড়ো, তেল, নুন , ডার্ক সয়া সস, চিলি সস, রসুনকুচি, ভাত ,স্প্রিং অনিয়ন।
পরিমাণ মত ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস কুচিয়ে রাখুন। সব জিনিস ১/২ কাপ করে নিতে হবে।
দুটো ডিম নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন। ডিমের ঝুরি বানিয়ে নিন।
তেল গরম করে ২ চামচ রসুনকুচি, ১/২ কাপ পেঁয়াজকুচি, স্বাদমতো লঙ্কাকুচি দিন। কেটে রাখা সবজি নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিন।
২ টেবিল চামচ ডার্ক সয়া সস, ১ টেবিল চামচ চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
আগে থেকে রান্না করা ভাত অল্প অল্প দিয়ে মিশিয়ে নিন। ওপর থেকে অল্প লেবুর রস আর ভাজা ডিম দিয়ে মিশিয়ে নামিয়ে নিন এগ ফ্রায়েড রাইস।

No comments:
Post a Comment