চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন -
ডিম, কাঁচালঙ্কা, নুন, তেল, বাটার, আটা, রসুন, ধনেপাতা, গাজর, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো।
সবার আগে ২ চামচ গুঁড়ো দুধ অল্প জল দিয়ে ভিজিয়ে রাখুন।
২ টা পেঁয়াজ কুচিয়ে রাখুন। ১ টা গাজর, ৮-১০ কোয়া রসুন গ্রেট করে রাখুন। দুধের সঙ্গে ২ টা ডিম, ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজকুচি, গাজর,লঙ্কাকুচি, ধনেপাতা কুচি মিশিয়ে নিন। স্বাদমতো নুন আর প্রয়োজন মত আটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। ব্যাটার খুব পাতলা হবে না।
প্যানে তেল আর বাটার গরম করে গ্রেট করা রসুন ছড়িয়ে দিন। কয়েক সেকেন্ড পরে পরিমাণ মত ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে দিন। ওপর থেকে আবারও গ্রেট করা রসুন ছড়িয়ে দিন। এইভাবে নিচু আঁচে ঢেকে ৩-৪ মিনিট পরোটা ভেজে নিন। উল্টো দিকেও একভাবে ভেজে নিন।পছন্দের সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন এগ গার্লিক পরোটা।

No comments:
Post a Comment