চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরন :
শুকনো লঙ্কা, হলুদগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিকেন, কর্ণফ্লাওয়ার, ময়দা, তেল, টকদই, টমেটো কেচপ, চিলি সস, কাশ্মিরি লঙ্কাগুঁড়ো,ডিম, কাঁচালঙ্কা, গরমমসলা গুঁড়ো, আদাবাটা, রসুনবাটা,আদাকুচি, রসুনকুচি, কারিপাতা,নুন।
আগে ৫০০ গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিন।
চিকেনের সঙ্গে ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ আদাবাটা, ১ চামচ রসুনবাটা, ১ চামচ কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, ৪ চামচ টকদই, ১ টা ডিম, ১/২ চামচ হলুদগুঁড়ো, ১/২ চামচ গরমমসলা গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নিন। ৩ চামচ ময়দা, ৩ চামচ কর্ণফ্লাওয়ার দিয়ে আবারও মিশিয়ে নিন।
তেল গরম করে চিকেন ভেজে নিন। একটা পাত্রে ৩ চামচ টমেটো কেচপ, ২ চামচ চিলি সস, ৩ চামচ টকদই ভালো করে মিশিয়ে নিন। তেল গরম করে তাতে ২ টা শুকনো লঙ্কা, পরিমাণ মত কারিপাতা, ১ চামচ রসুনকুচি, ১ চামচ আদাকুচি, ৪-৫ টা কাঁচালঙ্কা ফোড়ন দিন। একটু নাড়াচাড়া করে আগে বানিয়ে রাখা সস দিয়ে রান্না করুন।
এবার ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ গরমমসলা গুঁড়ো, ১ মুঠো কারিপাতা আর স্বাদমতো নুন দিন।সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। আগে ভেজে রাখা চিকেন দিয়ে আবারও মিশিয়ে নিন। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন আপনার চিকেন ৬৫।

No comments:
Post a Comment