চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরন:
গুঁড়
সুজি
ময়দা
নুন
চিনি
সাদা তেল
গুঁড়ো দুধ
এলাচ গুঁড়ো
চালের গুঁড়ো
নারকেল কোরা
গোকুল পিঠে বানানোর জন্য প্রথমেই আপনাকে একটি ফ্রায়িং প্যানে ২ কাপ নারকেল কোরা, ১ কাপ গুঁড়, ১০০ গ্রাম গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পাক দিয়ে নিতে হবে।এরপর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
এবার একটি পাত্রে ২ চামচ চালের গুঁড়ো, ২ চামচ সুজি, ২ চামচ ময়দা, নুন, গরম জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।
এরপর কড়াইতে ১০০ গ্রাম চিনি ও ১/২ কাপ জল, এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
এরপর ঠান্ডা পুর থেকে কিছুটা কিছুটা মন্ড নিয়ে ছোট ছোট প্যাড়ার মতোন আকারে গড়ে নিতে হবে।
এবার ওভেনে একটি ফ্রায়িং প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিতে হবে। তারপর তক্তি গুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে ভেজে নিতে হবে।
এরপর চিনির সিরার মধ্যে পিঠে গুলো দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। তাহলেই একেবারে তৈরি গোকুল পিঠে।

No comments:
Post a Comment