শীতের দিনে বানিয়ে ফেলুন এই রেসিপিটি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 January 2023

শীতের দিনে বানিয়ে ফেলুন এই রেসিপিটি

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন-

উপকরন:

ময়দা, ডিম, কাঁচালঙ্কা, নুন, তেল, চিজ, পেঁয়াজ,ধনেপাতা, বাটার।

আগে ১ কাপ ময়দার সঙ্গে স্বাদমতো নুন আর তেল দিয়ে ময়ান দিয়ে নিন। পরিমাণ মত জল দিয়ে একটা ডো বানিয়ে নিন। ২ টা ডিম, ১ কাপ পেঁয়াজকুচি, স্বাদমতো লঙ্কাকুচি, ধনেপাতা কুচি,স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নিন। প্যানে বাটার গরম করে ডিমের ঝুরি বানিয়ে নিন। ডো থেকে লেচি কেটে বেলে নিন। রুটির ওপর চিজ গ্রেট করে নিন। তার ওপর ডিমের পুর দিয়ে রুটি চারদিক থেকে বন্ধ করে আবার একটা লেচি বানিয়ে নিন। আবারও আলতো হাতে বেলে নিন। প্যানে তেল গরম করে সময় নিয়ে নিচু আঁচে উল্টেপাল্টে বাদামি করে ভেজে নিন। এবার ছুরি দিয়ে টুকরো করে চাটনি দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad