চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন:
টমেটো,পেঁয়াজ, আদারসুন বাটা, চিনি, কর্ণফ্লাওয়ার, ফুলকপি, নুন, তেল, লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, ধনেপাতা, দুধ।
আগে ১ চামচ আদাবাটা,১ চামচ রসুনবাটা , ১/২ চামচ লঙ্কাগুঁড়ো, ১/২ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ ধনেগুঁড়ো, স্বাদমতো নুন ১ কাপ দুধ দিয়ে গুলে নিন।
ফুলকপি টুকরো করে কেটে নিন। ১ টা পেঁয়াজ কুচিয়ে রাখুন, ১ টা টমেটো বেটে নিন।
ফুলকপি নুন দিয়ে ভেজে নিন। তেল গরম করে আগে বানিয়ে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করুন। বেটে রাখা টমেটো দিন। তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করুন। তেল ছেড়ে এলে আগে ভেজে রাখা ফুলকপি, কেটে রাখা পেঁয়াজ, চেরা কাঁচালঙ্কা দিয়ে মিশিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রান্না করুন। অল্প কর্ণফ্লাওয়ার জলে গুলে দিন, আর অল্প চিনি দিন। এতে গ্রেভিতে একটা দারুণ স্বাদ আসে। আরেকটু ঢাকা দিয়ে রান্না করুন। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment