দুর্দান্ত স্বাদের ডিমের কাটলেট - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 January 2023

দুর্দান্ত স্বাদের ডিমের কাটলেট

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

লঙ্কাকুচি, ধনেপাতা, ডিম, নুন, তেল, গোলমরিচের গুঁড়ো , ব্রেড ক্রামস।

আগে দুটো ডিম আলাদা করে ভেঙে রাখুন।

অন্যদিকে ব্রেড ক্রামসের সঙ্গে স্বাদমতো নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। দুটো প্লেটে কিছুটা করে ব্রেড ক্রামস নিয়ে নিন। প্রত্যেক প্লেটে একটা করে ডিম কুসুম না ভেঙে ঢেলে নিন। ডিমের ওপর স্বাদমতো নুন, ধনেপাতা কুচি, লঙ্কাকুচি আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।

কিছুটা করে ব্রেড ক্রামস নিয়ে ওপর থেকে এমনভাবে ছড়িয়ে দিন যাতে ডিম ঢাকা পড়ে যায়।

প্যানে তেল গরম করে সাবধানে কাটলেট তেলে ছেড়ে দিন। নিচু আঁচে উল্টেপাল্টে বাদামি করে কাটলেট ভেজে নিন তারপর চাটনি দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad