চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন:
লঙ্কাগুঁড়ো, আদা, রসুন, ধনেগুঁড়ো , তেজপাতা, চিকেন, কাঁচালঙ্কা, নুন, তেল, শুকনো লঙ্কা, গরমমশলা গুঁড়ো, মিট মশলা, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গোটা গরমমসলা, বড়ো এলাচ, ধনেপাতা, গোটা জিরে, পেঁয়াজ।
আগে ১ কেজি চিকেন ভালো করে ধুয়ে নিন তারপর ৪ টা পেঁয়াজ, ১-১/২ ইঞ্চি আদা কুচিয়ে রাখুন। ১ টা গোটা রসুন ছাড়িয়ে নিন। তেল গরম করে ১ টা তেজপাতা দিয়ে হলুদ দিয়ে চিকেন ভেজে নিন। তেলে ১ চামচ গোটা গরমমসলা , ২ টা শুকনো লঙ্কা, ১ টা বড়ো এলাচ, ২ টা তেজপাতা, ১ চামচ গোটা জিরে ফোড়ন দিন। এরপর ২ টা গোটা রসুন দিন।একটু নাড়াচাড়া করে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ ভাজা হলে আগে ছাড়ানো রসুন আর আদাকুচি, ৪-৫ টা কাঁচালঙ্কা টুকরো করে কেটে দিন। কষিয়ে নিন। কষানো হলে ১/২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ ধনেগুঁড়ো, ১ চামচ লঙ্কাগুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ১ চামচ মিট মশলা, স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। এই পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করুন যাতে সবকিছু ভালভাবে মিশে যায়।
মশলা কষানো হলে আগে ভেজে রাখা চিকেন যোগ করুন। আবারও মিশিয়ে নিন। এবার পরিমাণ মত গরম জল আর ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন যাতে সবকিছু ভালভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে এলেই আপনার দেহাতি চিকেন পরিবেশন করার জন্য তৈরি।

No comments:
Post a Comment