জেনে নিন কিভাবে বানাবেন এবং উপকরণগুলো:
এলাচগুঁড়ো, নুন, ডিম, দুধ, ময়দা, তেল, ফুড কালার।
আগে ২ টা ডিম, ১ কাপ দুধ,১ চামচ এলাচগুঁড়ো, এক চিমটি নুন, ১/২ কাপ চিনি আর ১-১/২ কাপ ময়দা ভালো করে মিশিয়ে নিন। একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিন।
তারপর ব্যাটার আলাদা করে তাতে অল্প ফুড কালার মিশিয়ে নিন।
এরপর তেল গরম করে ২ টা ডিম ভেঙে দিন। ওপর থেকে অল্প নুন আর ১ চামচ চিনি দিন। ডিমের কুসুম যেন না ভাঙে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডিম ভাঁজ করে প্যানের একপাশে সরিয়ে রাখুন। প্যানের খালি জায়গায় রঙিন ব্যাটার দিন। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রান্না করুন। ডিম সহ ব্যাটার ভাঁজ করে নিন।
এরপর আবারও খালি জায়গায় সাদা ব্যাটার দিন। রান্না হলে ভাঁজ করুন। এইভাবে কয়েকটি লেয়ার তৈরি করুন। মোটা হলে কোন সমস্যা নেই। নামিয়ে ঠান্ডা করে কেটে পরিবেশন করুন পান্তুয়া পিঠে।

No comments:
Post a Comment