রেস্ট্রুরেন্ট স্টাইলে বানিয়ে নিন সেজওয়ান চিকেন - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

রেস্ট্রুরেন্ট স্টাইলে বানিয়ে নিন সেজওয়ান চিকেন

 


উপকরন কি কি লাগবে জানুন:

চিকেন, নুন, তেল, ময়দা, বেকিং পাউডার, কর্ণফ্লাওয়ার, লঙ্কাগুঁড়ো, সয়া সস, সেজওয়ান সস, , রসুনকুচি, আদারসুন বাটা, রেড চিলি সস, টমেটো কেচপ , সাদা তিল,ডিম, স্প্রিং অনিয়ন গোলমরিচের গুঁড়ো।


৫০০ গ্রাম বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিন। ১/৪ চামচ গোলমরিচের গুঁড়ো, ২ চামচ আদারসুন বাটা, ১ চামচ লঙ্কাগুঁড়ো, ১ চামচ বেকিং পাউডার , ১ চামচ সয়া সস, ২ চামচ কর্ণফ্লাওয়ার , ৪ চামচ ময়দা, ১ টা ডিম,স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে নিন।

তেল গরম করে ১ চামচ রসুনকুচি, ১ মুঠো স্প্রিং অনিয়ন ভেজে নিন। ভাজা হলে ৩ চামচ সেজওয়ান সস, ১ চামচ রেড চিলি সস,১ চামচ সয়া সস, ২ চামচ টমেটো কেচপ ১/২ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে রান্না করুন।পরিমাণ মত জল দিন। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা চিকেন যোগ করুন। কিছুটা নাড়াচাড়া করে অল্প জলে ১ চামচ কর্ণফ্লাওয়ার গুলে যোগ করুন। ওপর থেকে সাদা তিল, স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad