চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরন:
চিনি
তেল
এলাচ
চালের গুঁড়ো
বিউলি ডাল
নারকেল কোরা
বিউলি ডালের রসালো পুলিপিঠে তৈরি করার জন্য প্রথমেই কড়ায় কিছুটা পরিমাণ জল গরম করতে হবে।
এবার অন্য একটা কড়াইয়ে হাফ কাপ বা ১০০ গ্রাম বিউলি ডাল দিয়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এই ডালকে হালকা লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই।একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজা হলে ফ্লেম অফ করে ডালকে আলাদা করে তুলে রাখতে হবে।ঠান্ডা হলে বিউলি ডাল জল বদলে বদলে বারবার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে বিউলি ডালের একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।আগে থেকে গরম করা জলের মধ্যে পেস্ট করে নেওয়া বিউলি ডাল যোগ করতে হবে। লো ফ্লেমে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আবারও লো ফ্লেমে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেম অফ করে ২-৩ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর কড়া গ্যাসের ওপর থেকে নামিয়ে গরম অবস্থাতেই ওই মিশ্রণ হাতের সাহায্যে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এটা গরমের মধ্যে থাকা অবস্থাতেই বানাতে হবে,ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না।অন্য একটা পাত্র গরম করে ১ কাপ নারকেল কোরা আর ১/ ৩ কাপ চিনি দিয়ে পাক দিন।
চিনি স্বাদমতো বেশি বা কম দিতে পারেন। যতটা নারকেল কোরা নিতে হবে তার তিম ভাগের এক ভাগ চিনি নিলে ভালো হবে লো ফ্লেমে ৩-৪ মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ঝুরো ঝুরো নারকেলের পুর তৈরি করে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখতে হবে।
ডো টি আরেকবার মেখে নিতে হবে। তারপর সেটা থেকে ছোট ছোট লেচি কেটে নিন। লেচিগুলো আঙুল দিয়ে পাতলা করে বাটির শেপ দিতে হবে। ওই বাটির মধ্যে পরিমাণ বুঝে নারকেলের পুর দিয়ে ধারটা চেপে পুলি তৈরি করে নিন। জল দিয়ে এই পিঠের ধারগুলো আপনি ভালো করে সিল করে দিতে পারেন।
পুলিপিঠে বানিয়ে গরম কড়ার মধ্যে রেখে দিন।একটা কড়ায় তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এইবার গরম তেলে বানিয়ে রাখা পুলিপিঠে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ৩-৪ মিনিট ভাজতে হবে।
লাল করে ভেজে নিতে হবে কিন্তু যাতে পুড়ে না যায় বা শক্ত না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।একটা কড়ায় হাফ কাপ চিনি আর ১ কাপ জল আর দুটো এলাচ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনি গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি গলে যাওয়ার পর হাই ফ্লেমে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার ফ্লেম লো করে আগে ভেজে রাখা পুলিপিঠে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তারপর নরম হলে বুঝবেন হয়ে গেছে।

No comments:
Post a Comment