নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি তরকারি বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 January 2023

নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি তরকারি বানানোর পদ্ধতি

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

ঘি

নুন

তেল

পেঁপে

আলু

মৌরি

এলাচ

পুঁইশাক

কাঁকরোল

কাঁচালঙ্কা

হলুদগুঁড়ো

মিষ্টি কুমড়ো

পাঁচফোড়ন

গোটা জিরে

তেজপাতা

শুকনো লঙ্কা

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো



পুঁইশাক দিয়ে নিরিমিষ তরকারি তৈরির জন্য আগে হাফ চামচ গোটা জিরে , হাফ চামচ মৌরি, একটা এলাচ,একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটি শুকনো মশলা তৈরি করে নিতে হবে।


আগে ৫ চামচ সর্ষে তেল ভালো করে গরম করে নিতে হবে। ওই তেলে ফোড়নের জন্য ১ চামচ পাঁচফোড়ন , ২টি শুকনো লঙ্কা,১ টা তেজপাতা দিয়ে অল্প আঁচে ৪০ সেকেন্ড মতো ভেজে নিতে হবে।


৫ চামচ সর্ষে তেল ভালো করে গরম করে নিতে হবে। ওই তেলে ফোড়নের জন্য ১ চামচ পাঁচফোড়ন , ২টি শুকনো লঙ্কা,১ টা তেজপাতা দিয়ে অল্প আঁচে ৩০-৪০ সেকেন্ড মতো ভেজে নিতে হবে।


ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা ২ টা আলু, ডুমো করে কেটে রাখা ২০০ গ্রাম মিষ্টি কুমড়ো, ডুমো করে কেটে রাখা ২ টো কাঁকরোল, ডুমো করে কেটে রাখা পেঁপে,পুঁইশাক ডাঁটা যোগ করতে হবে। 


ভালো করে মিশিয়ে নিয়ে ২ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে সবজিগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনি চাইলে এর সঙ্গে পটল, বরবটি বা বিন যোগ করে দিতে পারেন। ৩ মিনিট ভেজে নেওয়ার পর ৫ টা কাঁচালঙ্কা, ১ চামচ আদাবাটা, ১ চামচ হলুদগুঁড়ো, ১ চামচ কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে ২ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে।


নুন দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এর ফলে সব্জি থেকে প্রচুর পরিমাণ জল বের হবে এবং সেই জলেই আস্তে আস্তে সব্জি মজে আসবে। এইবার ঢাকা দিয়ে ২০ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। মাঝখানে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। ১০ মিনিট পরে সব্জি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে।


সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে পুঁইশাক পাতা যোগ করে দিতে হবে। পুঁইশাকের সঙ্গে সবজি গুলিকে খুব ভালোভাবে মিশিয়ে ২ মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে।এবার আগে থেকে বানিয়ে নেওয়া ভাজা মশলার সঙ্গে ১ চামচ চিনি যোগ করে দিতে হবে। এইবার ঢাকা দিয়ে ১০ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। ওপর থেকে ১ চামচ ঘি মিশিয়ে নিলেই রান্না তৈরি হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad