সুজির দুধ পাটিসাপটা বানানোর সহজ পদ্ধতি জেনে নিন - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

সুজির দুধ পাটিসাপটা বানানোর সহজ পদ্ধতি জেনে নিন

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

দুধ

গুঁড়ো দুধ

গুড়

নুন

সুজি


সুজির দুধ পাটিসাপটা পিঠে বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে ২ কাপ সুজি, অল্প নুন ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে ৩০০ মিলি বা ২ কাপ জল,পরিমাণ মতো গুড় ভালো করে মিশিয়ে নিন। চাইলে গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু শীতকালে এইসব পিঠের মধ্যে গুড়ের রঙ আর গন্ধ খুবই ভালো লাগে। চাইলে জলের বদলে দুধ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। মিক্সিতে একটা ব্যাটার বানিয়ে কিছুক্ষণ একটা বড়ো বাটির মধ্যে রেখে দিন।একটা কড়ায় এক ফোঁটা তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরপর এখানে অল্প জল ছিটিয়ে দিতে হবে। জল শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং জল শুকিয়ে গেলে হাতার সাহায্যে কিছুটা মিশ্রণ কড়ায় দিয়ে দিতে হবে। চাইলে এটা ফ্রাইং প্যান বা তাওয়াতে বানানো যেতে পারে। কড়া ঘুরিয়ে ব্যাটার ভালো করে ছড়িয়ে নিতে হবে। এরকমই এই পাটিসাপটার মাঝখানে পরিমাণ মত গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে।। এই পিঠার জন্য কোনরকম পুর বানাবার ঝামেলা করতে হয় না।

গুঁড়ো দুধ দেওয়ার পরে ২ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। যখন পাটিসাপটা ধার থেকে ছেড়ে আসবে তখন ওপর থেকে আগে তৈরি করে রাখা পুর দিয়ে দিন। খুন্তির সাহায্যে গোল করে পিঠে রোল করে নিন। এই পর্যায়ে আঁচ নিচু রাখতে হবে। একটু উল্টেপাল্টে ভেজে নামিয়ে নিন।

কড়ায় হাফ লিটার দুধ গরম করে নিতে হবে। এই দুধের মধ্যে ৭ চামচ গুঁড়ো দুধ দিয়ে কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কোন লাম্প বা ডেলা না থাকে।

দুধ ভালো করে মিশে গেলে পরিমাণ মত গুড় বা ৫০ গ্রাম গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড় ভালো করে মিশে গেলে পরিবেশন করুন সুজির দুধ পাটিসাপটা।

No comments:

Post a Comment

Post Top Ad