ব্রেকফাস্টে বানিয়ে নিন পোহা কাটলেট - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

ব্রেকফাস্টে বানিয়ে নিন পোহা কাটলেট


চলুন জেনে নিন কিভাবে বানাবেন-

উপকরন:

নুন

তেল

পোহা

আলু

মটর

পেঁয়াজ

আমচুর

হলুদগুঁড়ো

লঙ্কাগুঁড়ো

ব্রেড ক্রামস

আদারসুন বাটা

গরমমশলা গুঁড়ো

ক্যাপসিকাম

গোলমরিচ গুঁড়ো

কর্ণফ্লাওয়ার

ধনেপাতা কুচি



পোহা কাটলেট তৈরি করার জন্য আগে ১ কাপ পোহা স্ট্রেনার বা ছাঁকনির সাহায্য নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে বারবার জল পাল্টে ধুয়ে নিতে। এর ফলে পোহা নরম হয়ে যাবে তারপর জলে ধুয়ে নিতে হবে।

অন্যদিকে একটা বড়ো বোলের মধ্যে ২ টা সেদ্ধ আলু নিয়ে নিতে হবে। হাত দিয়ে আলু চটকে নিন। এর সঙ্গে আগে ধুয়ে রাখা পোহা যোগ করে নিতে হবে।এরসাথে হাফ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, হাফ বড় সাইজের ক্যাপসিকাম কুচিয়ে, হাফ কাপ সেদ্ধ মটর, হাফ চামচ লঙ্কাগুঁড়ো, এক চামচ আদারসুন বাটা, হাফ চামচ গরমমসলা গুঁড়ো , হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প হলুদগুঁড়ো, ১ চামচ আমচুর , স্বাদমতো নুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে।বাইন্ডিং এর জন্য হাফ কাপ কর্ণফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। এর ফলে একটা মুচমুচে ব্যাপার আসবে চাইলে চালের গুঁড়ো না দিয়ে ময়দা বা চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নেওয়া যায়। যদি আপনার মিশ্রণ পাতলা মনে হয় তাহলে প্রয়োজন অনুযায়ী কর্ণফ্লাওয়ার যোগ করে দিতে হবে। পরিমাণ মত ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে।হাতে অল্প তেল লাগিয়ে নিতে হবে এতে কাটলেট বানাতে সুবিধা হবে। হাতের সাহায্যে প্রথমে কিছুটা মিশ্রণ নিয়ে গোল বল বানিয়ে নিতে হবে এরপর হাতের সাহায্যে চ্যাপ্টা করে কাটলেট আকারে গড়ে নিন।৩ চামচ ময়দা বা ২ চামচ কর্ণফ্লাওয়ার আর অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। অন্যদিকে ব্রেড ক্রামস প্লেটে নিয়ে নিন। কাটলেট একবার কর্ণফ্লাওয়ার আর একবার ব্রেড ক্রামস দিয়ে কোট করুন। বেশি মুচমুচে করতে চাইলে দুবার কোট করুন।প্যানে তেল গরম করে হাতের সাহায্যে কাটলেট তেলে ছাড়তে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পরে যখন এর নিচের দিকটা ভাজা হয়ে যাবে তখন খুন সাবধানে এটা উল্টে দিতে হবে। এইভাবে সময় নিয়ে উল্টেপাল্টে বাদামি করে কাটলেট ভেজে নিতে হবে। একসঙ্গে বেশি কাটলেট কড়ায় না দেওয়াই ভালো কারণ এরকম করলে পকোড়াগুলো একটা অন্যটার সঙ্গে লেগে যাবে। তাই ৬ টার বেশি কাটলেট একসাথে না দেওয়াই ভালো হবে।

এইভাবে কয়েকবারে সমস্ত কাটলেট ভেজে নিন। এরপর চাটনি দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad