চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরন :
নুন
ডিম
হলুদ
রসুন
কাঁচালঙ্কা
আদা বাটা
লঙ্কার গুঁড়ো
পেঁয়াজ কুচি
ক্যাপসিকাম কুচি
গোলমরিচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
দারুচিনি
এলাচ
বাটার
গরম মসলার গুঁড়ো
চিনি
সাদা তেল
গোটা জিরে
টমেটো বাটা
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
টমেটো বাটা
আগে ৬ টি ডিমের খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিতে হবে।
তারপর ডিম গুলোর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে মিশিয়ে নিন।
এবার কড়াইতে সাদা তেল ও বাটার দিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
এরপর কড়াইতে সাদা তেল গরম করে ডিম গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।
এবার ওই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি ফোড়ন দিয়ে ১/২ চামচ গোটা জিরে দিয়ে নিতে হবে।
তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে রসুন, কাঁচালঙ্গা, আদা বাটা দিয়ে ভেজে নিতে হবে।
এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপর টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এরপর কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে ভেজে রাখা ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ ভাজা, গরম মসলার গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা দিয়ে ৫মিনিট রান্না করে নিলেই তৈরি ডিমের দো-পেঁয়াজা।

No comments:
Post a Comment