শিম পাতুরি বানান এই পদ্ধতিতে - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 January 2023

শিম পাতুরি বানান এই পদ্ধতিতে

 


জেনে নিন কি কি উপকরন লাগবে:

 সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, শিম ৫০০ গ্রাম, কালোজিরে, পেঁয়াজ, কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, সর্ষে তেল, কাঁচালঙ্কা, নুন, চিনি, হলুদগুঁড়ো।

আগে শিম টুকরো করে কেটে নিন। ছোট শিম হলে গোটাও রাখা যায়। ১ টা পেঁয়াজ কুচিয়ে রাখুন।

১-১/২ চামচ সাদা সর্ষে, ১/২২ চামচ কালো সর্ষে, ১ চামচ পোস্ত, স্বাদমতো কাঁচালঙ্কা অল্প নুন আর জল দিয়ে বেটে নিন।

সর্ষে তেল গরম করে তাতে ১/২ চামচ কালোজিরে, পেঁয়াজকুচি ফোড়ন দিন।একটু নাড়াচাড়া করে সিম যোগ করুন। শিমকে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিন।

শিম ভাজা হলে অল্প হলুদগুঁড়ো আর অল্প কাশ্মিরি লঙ্কাগুঁড়ো দিয়ে ঢেকে রান্না করুন। বেটে রাখা মশলা দিন। ভালো করে মিশিয়ে নিন। অল্প জল দিয়ে ঢেকে রান্না করুন।

১ চামচ চিনি আর চেরা কাঁচালঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করুন। ওপর থেকে ২ চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন। কিছুক্ষণ পরে নামিয়ে নিন

শিমের পাতুরি।

No comments:

Post a Comment

Post Top Ad