সন্ধায় বানিয়ে নিন মুচমুচে চিকেন পকোড়া - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

সন্ধায় বানিয়ে নিন মুচমুচে চিকেন পকোড়া

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

চিকেন

তেল

জিরেগুঁড়ো

ধনেগুঁড়ো

গোলমরিচের গুঁড়ো

লঙ্কাগুঁড়ো

হলুদগুঁড়ো

লেবুর রস

আদারসুন বাটা

টকদই

গরমমসলা গুঁড়ো

চাট মশলা

কাশ্মিরি লঙ্কাগুঁড়ো

বেসন

কর্ণফ্লাওয়ার

চালের গুঁড়ো

ধনেপাতা কুচি

পুদিনাপাতা কুচি

স্প্রিং অনিয়ন

জলপাই

লঙ্কাকুচি


পকোড়া তৈরি করার জন্য প্রথমেই ৭০০ গ্রাম চিকেন টুকরো করে কেটে নিন।এক্ষেত্রে চিকেন বোনলেস নিতে হবে। নাহলে মুখে হাড়ের টুকরো পড়লে খেতে ভালো লাগবে না। চিকেনের সঙ্গে স্বাদমতো নুন, ১ টা পাতিলেবুর রস, ১ চামচ লঙ্কাগুঁড়ো, ২ চামচ আদারসুন বাটা, ১ চামচ কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, ১ চামচ চাট মশলা, ১ চামচ গোলমরিচের গুঁড়ো, ১ চামচ জিরেগুঁড়ো, ১ চামচ ধনেগুঁড়ো, হাফ চামচ গরমমসলা গুঁড়ো, ওয়ান ফোর্থ চামচ হলুদগুঁড়ো, ৩ চামচ টকদই, ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি, লঙ্কাকুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পরিমাণ মত স্প্রিং অনিয়ন কুচি মিশিয়ে নিন। ৩০ মিনিট ম্যারিনেট করুন।যদি আপনার কাছে পাতিলেবু না থাকে তাহলে এর বদলে ভিনিগার ব্যবহার করতে পারেন।এই পকোড়ার সঙ্গে গ্রিন চাটনি খেতে খুব ভালো লাগে এই গ্রিন চাটনি আমরা অনেক সময় অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এই ধরনের গ্রিন চাটনি বাড়িতে খুব সহজেই বানানো যায়।গ্রিন চাটনির জন্য ১ আঁটি ধনেপাতা, ৬ টা জলপাই টুকরো করে কেটে, ৩-৪ টে কাঁচালঙ্কা, ১০-১২ কোয়া রসুন, আর ১ চামচ তেল মিক্সিতে বেটে নিন। এই রেসিপিতে ধনেপাতা ডাঁটাসহ ব্যবহার করতে হবে কারণ ধনেপাতার ডাঁটাতে প্রচুর পরিমাণ সুগন্ধ থাকে। এগুলো কখনোই ফেলে দেওয়া যাবে না।ম্যারিনেট করা চিকেনের সঙ্গে ৪ চামচ বেসন, ৩ চামচ চালের গুঁড়ো, ৩ চামচ কর্ণফ্লাওয়ার, ১ টা ডিম, স্বাদমতো বিটনুন মিশিয়ে নিন। সোডা, আর ১/৪ কাপ চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এর ফলে একটা মুচমুচে ব্যাপার আসবে চাইলে চালের গুঁড়ো না দিয়ে ময়দা বা কর্ণফ্লাওয়ার দিয়েও বানিয়ে নেওয়া যায়। যদি আপনার মিশ্রণ পাতলা মনে হয় তাহলে প্রয়োজন অনুযায়ী বেসন যোগ করে দিতে হবে।প্যানে তেল গরম করে হাতের সাহায্যে পকোড়া তেলে ছাড়তে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পরে যখন এর নিচের দিকটা ভাজা হয়ে যাবে তখন খুন সাবধানে এটা উল্টে দিতে হবে। এইভাবে সময় নিয়ে উল্টেপাল্টে বাদামি করে পকোড়া ভেজে নিতে হবে।হাই ফ্লেমে না ভাজার চেষ্টা করতে হবে। তাড়াতাড়ি করলে ওপর থেকে খুব তাড়াতাড়ি রঙ ধরে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। একসঙ্গে বেশি পকোড়া কড়ায় না দেওয়াই ভালো কারণ এরকম করলে পকোড়াগুলো একটা অন্যটার সঙ্গে লেগে যাবে। তাই একসঙ্গে ৫-৬ টার বেশি পকোড়া কড়ায় না দেওয়াই ভালো হবে।

এরপর চাটনি দিয়ে পরিবেশন করুন চিকেন পকোড়া।

No comments:

Post a Comment

Post Top Ad