আলু ও ময়দা দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পরোটা - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 January 2023

আলু ও ময়দা দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পরোটা

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন-

উপকরন:

নতুন আলু ,ময়দা, কাঁচালঙ্কা, নুন, তেল, লঙ্কাগুঁড়ো, চিলি ফ্লেক্স, ডিম, টমেটো কেচপ, চিজ স্লাইস।


আগে আলুগুলোর খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিন। নিচু আঁচে সময় নিয়ে ঢেকে ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। দরকার হলে অল্প জল দিন।

১ কাপ ময়দা, ১ টা ডিম, স্বাদমতো নুন, পরিমাণ মত জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন।

আলু একটু টুকরো করে ভেঙে নিন। এর সঙ্গে ১ চামচ চিলি ফ্লেক্স, ১ চামচ লঙ্কাগুঁড়ো, ১ চামচ টমেটো কেচপ, স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নিন। এইভাবে পুর তৈরি হয়ে যাবে।

প্যানে অল্প তেল ব্রাশ করে পরিমাণ মত ব্যাটার দিয়ে দিন। অল্প অল্প তেল দিয়ে পরোটার মত করে সেঁকে নিন। মাঝখানে আলুর পুর আর একটা চিজ স্লাইস দিয়ে চারদিক থেকে ভাঁজ করে নিন। আবারও একটু তেল দিয়ে ভেজে নিন। পছন্দের সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন এই পরোটা।

No comments:

Post a Comment

Post Top Ad