চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
উপকরন:
জিরেগুঁড়ো
ধনেগুঁড়ো
সর্ষে তেল
পেঁয়াজ
টমেটো
কাজু
ফুলকপি
এলাচ
দারুচিনি
লবঙ্গ
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
লঙ্কাগুঁড়ো
হলুদগুঁড়ো
নুন
চিনি
চারমগজ
দুধ
ঘি
কাঁচালঙ্কা
আগে ফুলকপি ভালো করে কেটে নিতে হবে। কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিতে হবে। এই জলে নুন দিয়ে নিতে হবে। এই নুন দেওয়া জলে ফুলকপির টুকরো ৭ মিনিট ভাপিয়ে নিন। ৭ মিনিট পরে ওগুলো জল থেকে তুলে নিতে হবে।মিক্সিতে ১৫ টি কাজু, ২ চা চামচ চারমগজ দানা দিয়ে একটি শুকনো মশলা তৈরি করে নিতে হবে। মশলা তৈরি হয়ে গেলে তার মধ্যে হাফ কাপ দুধ দিয়ে একটি সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে।
৫ চামচ সর্ষে তেল ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরো দিয়ে ভালো করে চার পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি ভেজে তুলে রাখুন।আরও ৩ চামচ সর্ষে তেল ভালো করে গরম করে নিতে হবে। ওই তেলে ফোড়নের জন্য ১ টা দারুচিনি ৪ টে ছোট এলাচ,পাঁচ ছটা লবঙ্গ দিয়ে অল্প আঁচে ৪০ সেকেন্ড মতো ভেজে নিতে হবে।
তারপর আগে থেকে কেটে রাখা ২টা পেঁয়াজ যোগ করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ২-৩ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে।
তারপর ২ চামচ আদারসুন বাটা যোগ করে ভালো করে মিশিয়ে নিয়ে ২ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে।আদারসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া খুব জরুরি, নাহলে রান্না খেতে ভালো লাগে না।
তারপর আগে থেকে বানিয়ে রাখা ২ টো টমেটো বাটা বা টমেটো পিউরি যোগ করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ৪ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে ১ চামচ লঙ্কাগুঁড়ো, হাফ চামচ কাশ্মিরি লঙ্কাগুঁড়ো, হাফ জিরেগুঁড়ো, হাফ চামচ ধনেগুঁড়ো, হাফ চামচ হলুদগুঁড়ো,স্বাদমতো নুন দিয়ে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।
১ চামচ চিনি যোগ করে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে প্রথমে ভেজে রাখা ফুলকপি টুকরো দিয়ে ৪-৫ মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও তেল ছাড়তে শুরু করলে আগে বানিয়ে রাখা কাজু ও চারমগজের পেস্ট যোগ করতে হবে। এটা দেওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ২ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে।
হাইফ্লেমে রান্না করলে মশলা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর এক কাপ জল ও চেরা কাঁচালঙ্কা যোগ করে দিতে হবে। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, ওতে রান্নায় একটা অন্যরকম স্বাদ আসবে। জল যোগ করে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইবার ঢাকা দিয়ে ৮-১০ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। মাঝখানে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। ১০ মিনিট পরে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে।
ফুলকপি যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ফ্লেম অফ করে ১ চামচ ঘি যোগ করে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই তৈরি ফুলকপি পসিন্দা।

No comments:
Post a Comment