চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন :
নিন
চিনি
চিকেন
এলাচ
লবঙ্গ
টকদই
ধনে গুঁড়ো
আদা বাটা
রসুন বাটা
সাদা জিরে
দারুচিনি
গোলমরিচ
শুকনোলঙ্কা
তেজপাতা
পেঁয়াজ কুচি
টমেটো কুচি
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
চিকেন মসলা
ধনেপাতা কুচি
কসুরি মেথি
গরম মসলা
সরষের তেল
সবার আগে চিকেনের মধ্যে নুন, আদা বাটা, ভিনিগার, রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে ২০ মিনিট রেস্টে রাখতে হবে।
এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, শুকনোলঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে।
তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
এবার হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মসলা, নুন, চিনি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
এরপর ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ফেটিয়ে নেওয়া টক দই, ধনেপাতা কুচি ও জল দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নিতে হবে।
তারপর কষানো হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নিতে হবে। এরপর শাহী গরম মসলা, কসুরি মেথি ও ধনেপাতা মিশিয়ে নিলেই একেবারে তৈরি চিকেন ভুনা মশলা।

No comments:
Post a Comment