জেনে নিন বানানোর পদ্ধতি আর কি কি উপকরন লাগবে :
হিং
নুন
হলুদ
এলাচ
ফুলকপি
দারুচিনি
সাদা জিরে
তেজপাতা
আদা বাটা
ধনে গুঁড়ো
হলুদ গুঁড়ো
টমেটো বাটা
চিনি
টক দই
কসুরি মেথি
জিরে গুঁড়ো
বিটনুন
গরমমসলা
ঘি
কাঁচালঙ্কা
সরষের তেল
গোটা গোলমরিচ
লাল লঙ্কার গুঁড়ো
গোলমরিচ গুঁড়ো
কাজুবাদাম বাটা
সবার আগে কড়াইতে সরষের তেল গরম করে নিন তার মধ্যে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিন।
এরপর কেটে রাখা ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
তারপর আবারও কড়াইতে খানিকটা তেল দিয়ে দারুচিনি, এলাচ, গোটা গোলমরিচ, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে।
এরপর আদা বাটা, হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
তারপর টমেটো বাটা, নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ফেটানো টকদই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার কাজুবাদাম বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কসুরি মেথি দিয়ে মিশিয়ে ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এরপর গরম জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বিটনুন, গরম মসলা পাউডার, ঘি, কাঁচালঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলেই একেবারে তৈরি ফুলকপির রেসিপি।

No comments:
Post a Comment