সঠিক রূপচর্চা ত্বকের যত্নে - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 February 2023

সঠিক রূপচর্চা ত্বকের যত্নে

 


আমাদের জীবনধারার প্রভাব স্কিনের ওপর পড়ে। শুধু বাইরে থেকে ত্বকের পরিচর্যা করলেই হবে না, ভেতরের রুটিনও ঠিক রাখতে হবে। তাই প্রয়োজন সঠিক ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন।


 সবার আগে চলে আসে খাদ্যাভ্যাসের কথা। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। মৌসুমি ফল খেতে হবে। যে ফলে জলের পরিমাণ বেশি, সেগুলো খেলে ত্বকের ডি-হাইড্রেশন হবে না। পর্যাপ্ত পরিমাণে ঘুম শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর প্রভাব ত্বকেও পড়ে। 


ঘুম কম হলে চোখের নিচে কালো দাগ হয়ে যায়। রাতে ছয় থেকে আট ঘণ্টা ঘুম প্রয়োজন হয়। সকাল শুরু করুন শরীরচর্চার মাধ্যমে।


 সব সময় নেতিবাচক চিন্তা করবেন না। কারণ, দুশ্চিন্তা কিংবা স্ট্রেস ত্বকে বিরূপ প্রভাব ফেলে। গরমে তেলজাতীয় খাবার এড়িয়ে যান। এতে ব্রণ হওয়ার আশঙ্কা থাকে। মনে রাখবেন, আপনার সঠিক লাইফস্টাইলের ওপর নির্ভর করে আপনার ত্বকের সৌন্দর্য ও সুস্থতা।

No comments:

Post a Comment

Post Top Ad