বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের অনিয়ন পরোটা - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 February 2023

বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের অনিয়ন পরোটা

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন :

নুন

ময়দা

চিনি

দুধ

পেঁয়াজ

আদা

সাদা তেল

চাট মসলা

আজোয়ান

গরম মসলা গুঁড়ো

ধনেপাতা কুচি


আগে একটি মিক্সিং বোলে ১ কাপ ময়দা, নুন, চিনি, সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে।


এবার দুধ দিয়ে ভালো করে মেখে নরম একটি ডো বানিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে।


তারপর একটি বাটিতে পেঁয়াজ কুচি, আদা কুচি, গরম মসলা গুঁড়ো, চাট মসলা, আজোয়ান, নুন, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।



এবার ময়দার ডো থেকে লেচি কেটে বেলে নিয়ে মাঝে তৈরি করে রাখা পেঁয়াজের পুর দিয়ে মুড়ে নিতে হবে।


তারপর আবারও হালকা হাতে রুটির আকারে বেলে নিতে হবে। তারপর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে।


তারপর প্যানটাকে ভালো করে গরম করে খানিকটা জল ছিটিয়ে নিতে হবে। এরপর তার মাঝে পরোটাটা দিয়ে এপিঠ ওপিঠ উল্টে সেঁকে নিতে হবে।


এবার কিছুটা তেল ব্রাশ করে আবারও এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি পেঁয়াজের পরোটা।

No comments:

Post a Comment

Post Top Ad