বাঁধাকপি, ময়দা, ডিম,গাজর দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই জলখাবার - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 February 2023

বাঁধাকপি, ময়দা, ডিম,গাজর দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই জলখাবার

 



জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন :

নুন

ডিম 

ময়দা

পেঁয়াজ কুচি

গাজর কুচি

টমেটো কুচি

বাঁধাকপি কুচি

লাল লঙ্কার গুঁড়ো

গোলমরিচ গুঁড়ো

ধনেপাতা কুচি

সাদা তেল


আগে কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।


এবার বাঁধাকপি কুচি, গাজর কুচি, টমেটো কুচি, নুন, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে।


এরপর একটি মিক্সিং বোলে ময়দা, ডিম, জল দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।


তারপর আগে থেকে ভেজে রাখা ওই সবজি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।


এরপর কড়াইতে সাদা তেল গরম করে ব্যাটার দিয়ে এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি এগ ভেজিটেবিল পরোটা।

No comments:

Post a Comment

Post Top Ad