চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন:
ঘি
নুন
এলাচ
তেজপাতা
পাঁচফোড়ন
শুকনো লঙ্কা
গোটা জিরে
গোটা ধনে
হলুদ গুঁড়ো
চিনে বাদাম
আদা কুচি
কাঁচালঙ্কা
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
টমেটো কুচি
সরষের তেল
পটল, কুমড়ো, আলু, বেগুন, বরবটি, গাজর, ঝিঙে, ডাটা, বাঁধাকপি
সবার আগে কড়াইতে ৫ টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে ৩ টা তেজপাতা, ২ টেবিল চামচ পাঁচফোড়ন, ৩ টা শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু, পটল দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে ডাটা, বরবটি, কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তারপর ঝিঙে, বাঁধাকপি ও কেটে রাখা বেগুন দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর নুন, ১/২ চামচের বেশি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার ১ মুঠো ভেজানো ছোলা, অল্প আদা কুচি, কয়েকটা কাঁচালঙ্কা, ২ চামচ ধনে গুঁড়ো, ২ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ১/৩ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনা বন্ধ করে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে।
এরপর টমেটো কুচি, চিনি ও সামান্য জল দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে।অন্যদিকে একটি কড়াইতে ১ টি তেজপাতা, ১ টি শুকনোলঙ্কা, ২ টো ছোট এলাচ, ১ চামচ গোটা জিরে, ১ চামচ গোটা ধনে দিয়ে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর কিছুটা চিনে বাদাম দিয়ে ভেজে তুলে নিতে হবে।
এবার সেদ্ধ হয়ে যাওয়া সবজির মধ্যে ১ চামচ ঘি, ভাজা মসলা, ভাজা চিনে বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করে নিলেই একেবারে তৈরি নিরামিষ পাঁচমিশালি সবজির ছক্কা।

No comments:
Post a Comment