জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন:
নুন
দুধ
কলা
চিনি
ময়দা
সাদা তেল
বেকিং পাউডার
দারুচিনির গুঁড়ো
সবার আগে একটি মিক্সিং বোলে ২ টো কলা, কিছুটা চিনি দিয়ে স্মুদ করে ব্লেন্ড করে নিতে হবে।
এবার এরমধ্যে ময়দা, বেকিং পাউডার, দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্মুদ ব্যাটার তৈরি করে নিতে হবে।
তারপর কিছুটা সাদা তেল, দারুচিনির গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার কড়াইতে অয়েল ব্রাশ করে কিছুটা করে ব্যাটার দিয়ে গোল রুটির মতো এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি আপনার জলখাবার।

No comments:
Post a Comment