ম্যাগি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 February 2023

ম্যাগি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন -

উপকরন:

ম্যাগি

আদা

রসুন

নুন

ময়দা

চিলি ফ্লেক্স

পেঁয়াজ কুচি

কাঁচালঙ্কা কুচি

গাজর কুচি

ম্যাগি মসলা

কনফ্লাওয়ার

টমেটো কুচি

সাদা তেল

ক্যাপসিকাম কুচি

ধনেপাতা কুচি

গোলমরিচের গুঁড়ো


একটি কড়াইতে জল দিয়ে তাতে ম্যাগি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।


তারপর ম্যাগির মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা, রসুন, ধনেপাতা কুচি, ম্যাগি মসলা, নুন, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, কনফ্লাওয়ার, ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।


এরপর হাতে তেল মাখিয়ে মিশ্রন থেকে কিছুটা করে নিয়ে গোল বলের আকারে গড়ে নিতে হবে।


এবার একটি ম্যাগিকে আধভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আর একটি বাটিতে কনফ্লাওয়ার, ময়দা, নুন, জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে।


এরপর প্রথমে বল গুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপর আধভাঙা ম্যাগিতে কোট করে সাদা তেলে ভেজে নিলেই একেবারে তৈরি এই রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad