চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন :
পাউরুটি
পেঁয়াজ কুচি
কাঁচালঙ্কা কুচি
ধনেপাতা কুচি
আদা বাটা
নুন
লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
গরম মসলার গুঁড়ো
ময়দা
বেসন
ডিম
সাদা তেল
আগে ৫ পিস পাউরুটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর তারমধ্যে কিছুটা জল দিয়ে মিশিয়ে নিতে হবে।
তারপর একেএকে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, ময়দা, বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
এবার আগে থেকে সেদ্ধ করে রাখা দুটি ডিমকে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর ওই মিশ্রনের মাঝে ডিমের স্লাইস দিয়ে মুড়ে একটি শেপ দিয়ে নিতে হবে।
তারপর কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলেই একেবারে তৈরি পাউরুটি ও ডিম দিয়ে তৈরি অসাধারণ একটি রেসিপি।
তারপর গরম গরম সস ও স্যালাডের সঙ্গে পরিবেশন করুন।

No comments:
Post a Comment