রোজ রাতে শুতে যাওয়ার আগে যদি এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে এক চামচ হলুদ বাটা মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু সুগার অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। কারণ হলুদ শুধুমাত্র সুগার নিয়ন্ত্রণ করে তা নয়, আমাদের খাদ্য হজম করতেও সাহায্য করে। বিশেষ করে রাত্রিবেলা ঘুমোনোর অন্তত দু ঘণ্টা আগে যদি দুধ পান করে শোন, খুব ভাল। কথায় আছে, হলুদ মেশানো দুধ হল গোল্ডেন মিল্ক। এটি আপনার শরীরে যোগ করলে, আপনার শরীর অনেক সুস্থ থাকবে।
এছাড়া রোজ রাতে শুতে যাওয়ার সময় যদি এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে সামান্য এক চিমটে দারচিনি গুলিয়ে খেতে পারেন, তা খুব ভাল। তাহলেও সুগার অনেকটা নিয়ন্ত্রণে আসবে। যদি বিশ্বাস না হয়, তাহলে পরপর সাতদিন এটি খেয়ে দেখুন ফল পাবেন। তবে উপযুক্ত পরিমাণে প্রাণায়াম, হাঁটাচলা, এক্সারসাইজ করতে হবে।

No comments:
Post a Comment