জেনে নিন উপকরন-
চিকেন- ১ কিলো
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
ধনেপাতা কুচি
পাতিলেবু
গোলমরিচ গুঁড়া
গরম মসলা
লঙ্কাগুঁড়ো
ধনে গুঁড়ো
জিরেগুঁড়ো
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
টমেটো পিউরি
কাজু
কিসমিস
দই
কাসৌরি মেথি
কাঁচা লঙ্কা
গরম মসলার
সরষের তেল
একটি পাত্রে এক কিলো চিকেনে ১/২ চামচ লঙ্কার গুঁড়ো, অর্ধেক পাতিলেবুর রস, পরিমান মত লবন মিশিয়ে ম্যারিনেট করে আধাঘন্টা ঢাকা দিয়ে রাখুন । কড়াই পরিমাণমতো সরষের তেল দিন। তেল গরম হলে তাতে গোটা গরম মসলা ,চারটি পেঁয়াজ বাটা দিয়ে লালচে রং আসা পর্যন্ত নাড়াচাড়া করুন। এই মিশ্রণে ৩ চামচ রসুন,আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর মিডিয়াম টু হাই ফ্রেমে ৫ থেকে ৬ মিনিট ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ১/২ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চা-চামচ হলুদ গুঁড়ো,১চা- চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো এই উপকরণ গুলি দিয়ে ৫ মিনিট ভালোভাবে চিকেন টিকে কষিয়ে নিন। এরপর ২ টমেটোকে পেস্ট করে টমেটো পিউরি বানিয়ে দিয়ে দিন। গ্রাইন্ডারের ১৫ টি কাজুবাদাম, কিশমিশ এবং ৫ চামচ টক দই এর মিশ্রণ বানিয়ে কষানো চিকেনে দিয়ে দিন। চিকেন রান্নার মূল রহস্য হলো ভালোভাবে কষিয়ে নেওয়ার তাই মিডিয়াম ফেলে রেখে চিকেন টি ভাল করে কষিয়ে নিন। এবার ২০০ml উষ্ণ জল স্বাদমতো লবণ, ১/২ চামচ কাসৌরি মেথি, ৫ টি লংকা চেরা দিয়ে ১২মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। ঢাকনা তুলে ১/২ চামচ গরম মসলা ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে তৈরি সুস্বাদু ও লোভনীয় মোগলাই চিকেন।

No comments:
Post a Comment