জেনে নিন কি কি উপকরন লাগবে -
আলু
পেঁয়াজ
আদা
রসুন
কাঁচা লঙ্কা
স্প্রিং অনিয়ন
ক্যাপসিকাম ( সবুজ, হলুদ, লাল)
চিলি ফ্লেক্স
তিল
চালের গুড়ো
ময়দা
গোলমরিচ গুড়ো
লবন
সাদা তেল
প্রথমে ৩০০ গ্রাম ছোট ছোট আলু নিয়ে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি প্রেসার কুকারের পরিমাণমতো জলে আলুর মধ্যে ২ চা চামচ লবন দিয়ে সিদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা আলুগুলির গায়ে কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিন। তারপর একটি পাত্রে সিদ্ধ করা আলু গুলির মধ্যে ১ চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন।
এবার একটি পাত্রে দুই চামচ চালের গুঁড়ো, ময়দা, স্বাদমতো লবণ, ১ চা-চামচ গোলমরিচের গুড়ো,১ চা-চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ আদা ও রসুন বাটা ও পরিমানমতো জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।
এবার কড়াইয়ে পরিমাণমতো সাদা তেল গরম করে নিন এবং তৈরি করা মিশ্রণের মধ্যে আলু গুলি কোট করে বেল ভালোভাবে ভেজে তুলে নিন।
এরপর ২ চামচ সাদা তেল গরম করে এর মধ্যে ২ চামচ রসুন কুচি, ১ চামচ আদা কুচি, ৫-৬ টি কাঁচা লঙ্কা কুচি, ১ চামচ তিল দিয়ে নাড়াচাড়া করে ১ টি ডুমো করে কাটা পেঁয়াজ এবং সবুজ, লাল ও হলুদ ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন কুচি দিয়ে সমস্ত সবজি বেশ ভালোভাবে কষিয়ে নিন। তারপর এর মধ্যে ১ চামচ সয়া সস ২ চামচ রেড চিলি ও টমেটো সস, ১/2 চা চামচ আজিনামোটো দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে রান্না করে গ্যাসের ফেম বন্ধ করে দিন।
শেষে ভেজে রাখা আলু গুলি এর মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে উপর থেকে সামান্য স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে পরিবেশন করুন টেস্টি চিলি পোট্যাটো।

No comments:
Post a Comment