সয়াবিনের কাটলেট রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 20 March 2023

সয়াবিনের কাটলেট রেসিপি

 


বানানোর উপকরণ জেনে নিন —

ভেজানো সয়াবিনের টুকরো: ১০০ গ্রাম

রসুন: ৪টি কুচিয়ে রাখা

হলুদ ও লবণ: পরিমাণ মতো

আলু: মাঝারি মাপের ২ টি

গরম মশলা: ১ চা চামচ

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ

তেল: ১ কাপ

গাজর: ২ টি মাঝারি মাপের গাজর কুচিয়ে রাখা

বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস: আধ কাপ

বেসন: ২ টেবিল চামচ



দুটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এর পর কুচিয়ে রাখা গাজর ও সিদ্ধ আলু একসঙ্গে মেখে নিন।

এ বার অপর একটি পাত্র নিন এবং তাতে বেসন দিন। বেসনে জল ও লবণ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।

একটি বড় পাত্রে ব্রেড ক্রাম্বস এবং তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে ভাল ভাবে মেশান। খেয়াল রাখবেন যেন কোনও দলা না থাকে।

হাতের তালু দিয়ে কাটলেটের আকারে প্যাটি তৈরি করুন। খণ্ডগুলি একে একে বেসনের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিন।

একটু গভীর পাত্রে তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হয়ে এলে কাটলেটগুলিকে কড়া করে ভেজে নিন।

লাল হয়ে এলে ধনে পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন সোয়াবিনের কাটলেট।

No comments:

Post a Comment

Post Top Ad