উপকরণ জেনে নিন—
কড়াইশুঁটি: ১ কাপ
কাঁচা লঙ্কা: ২-৩ টি
পেঁয়াজকলি: ৩/৪ কাপ, ছোট করে কাটা
কারিপাতা ও ধনেপাতা কুচি: ১/২ কাপ
আদা বাটা: ছোট চামচের ১ চামচ
রসুন বাটা: ২ চামচ
দই: ৩/৪ কাপ
জিরে: ছোট চামচের আধ চামচ
ময়দা: ১ কাপ
বেসন: ২ চামচ
বেকিং সোডা: ছোট চামচের আধ চামচ
নুন ও তেল: পরিমাণ মতো
কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা ও রসুন বাটা মিক্সিতে অল্প একটু ঘুরিয়ে নিন। তবে খেয়াল রাখুন যাতে বেশি না হয়ে যায়। কড়াইশুঁটি যেন একেবারে মিশে না যায়।
এ বার একটি বাটিতে তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে দিন। কড়াইশুঁটির বাটাটিও ঢেলে দিন এই পাত্রেই।
ভাল করে মিশিয়ে নিন। যদি দেখেন মিশ্রণটি বেশি শুকনো হয়ে যাচ্ছে, তবে সামান্য জলও দিয়ে দিতে পারেন এই মিশ্রণে।
১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। অপর একটি পাত্রে তেল গরম করুন।
গরম তেলে বড়ার মতো করে একটু একটু করে মিশ্রণটি ছাড়ুন। সোনালি হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকুন।
ভাজা হয়ে গেলেই, পুদিনার চাটনি দিয়ে খান কড়াইশুঁটির বোন্ডা।

No comments:
Post a Comment