উপকরণ জেনে নিন:
রসুন
আদা
পেঁয়াজ
ময়দা
নুন
আলু
লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
গরম মসলার গুঁড়ো
কাঁচালঙ্কা কুচি
ধনেপাতা কুচি
সাদা তেল
আগে একটি মিক্সিং বোলে ১ কাপ ময়দা, স্বাদমতো নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নিতে হবে।
জল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে।
এরপর কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে নিতে হবে।
আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলার গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে।
এরপর জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা আলু ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে।
সকালের জলখাবারে এইভাবে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের আলুর খাস্তা কচুরি, বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করে খাবে -
তারপর আলু সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
এরপর ময়দার ডো থেকে লেচি কেটে রুটির মতো বেলে নিতে হবে। তারপর মাঝে আলুর পুর দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে।
কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলেই একেবারে তৈরি আলুর খাস্তা কচুরি।

No comments:
Post a Comment