একটি প্যানে চিনি, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর লাল হয়ে এলে একটি পাত্রে ঢেলে নিতে হবে।
আবারও একটি প্যানে ঘি গরম করে তাতে কুচিয়ে রাখা গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
গাজর সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর মিক্সিং জারে দিয়ে দিতে হবে। সঙ্গে আরও কিছুটা দুধ, চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর আগে থেকে ঢেলে রাখা ক্যারামেলের পাত্রে এই মিশ্রণটা ঢেলে দিতে ঢাকা দিয়ে রাখতে হবে।
এরপর ওই পাত্রটিকে মিডিয়াম আঁচে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য কুক করে নামিয়ে ১ ঘন্টা রেস্টে রাখতে হবে। আর তাহলেই একেবারে তৈরি গাজরের পুডিং।
.jpeg)
No comments:
Post a Comment