সহজেই বানিয়ে ফেলুন ক্ষীর চকোলেটের মনোহারা। উপকরন জেনে নিন-
মাখা সন্দেশ: ২৫০ গ্রাম
ক্ষীর: ৭৫ গ্রাম
হোয়াইট চকোলেট: আধ কাপ
আমের এসেন্স: ২ টেবিল চামচ
কড়াইয়ে ক্ষীর ও সন্দেশ একসঙ্গে ভাল করে নেড়ে নিন। মিশ্রণটি কিছুটা মাখামাখা হয়ে এলে তা নামিয়ে নিন।
এ বার এই মণ্ডটি থেকে ছোট ছোট বলের আকৃতিতে গড়ে নিন।
অন্য একটি পাত্রে চকোলেট গলিয়ে নিন।
ছানার বলগুলির উপর গলানো চকোলেট ছড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে নিন।
কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বার করে নিন।
বাকি চকোলেটের মধ্যে আমের এসেন্স মিশিয়ে নিন।
মনোহরার উপর আম-চকোলেট নিজের ইচ্ছা মতো ছড়িয়ে জামাইকে পরিবেশন করুন ক্ষীর চকোলেটের মনোহারা।

No comments:
Post a Comment