উপকরণ জেনে নিন -
কাতলা মাছ ৫ টুকরো
কাঁচা আমের বাটা ২ কাপ
কাঁচা লঙ্কা ৪-৫ টা
কালো জিরে এক চা চামচ
হলুদ গুঁড়ো এক চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
কালো গোটা সরষে আধ চা চামচ
কাসুন্দি ৩ চা চামচ
কাঁচা আম ৮-১০ টুকরো
সরষের তেল এক কাপ
নুন ও চিনি স্বাদ মতন
আগে মাছ গুলোকে খুব কড়া করে ভেজে নিন, এরপর আমের টুকরোগুলিকে ফালি করে কেটে রাখুন। এরপর মাছ ভাজার তেলেই গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দিন। এরপর তাতে কাঁচা আমের টুকরো গুলি দিয়ে দিন, এরপর কাঁচা আমের টুকরো গুলো লালচে করে ভেজে তার মধ্যে বেটে রাখা আম বাটা দিয়ে দিন। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাসুন্দি সব একসঙ্গে দিয়ে ভাল করে নেড়ে নিন। মাছের গ্রেভিটিকে ভাল করে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতন জল দিয়ে দিন, এরপর একটু নেড়ে স্বাদ মতন নুন ও চিনি দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলেই তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরো গুলোকে ছেড়ে দিন। অন্তত পক্ষে আরও ৫ মিনিট ফোটান। শেষে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে নামিয়ে দিন এবং গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে।

No comments:
Post a Comment