উপকরণ জেনে নিন -
পটল
নুন
চিনি
তেজপাতা
৫. এলাচ
লবঙ্গ
দারুচিনি
গোটা জিরে
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো
গরম মশলা
ঘী
সাদা তেল
কাচা লঙ্কা
দুধ
প্রথমে আপনাদের যতটা লাগবে ততোটা পটল খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে পটল গুলো ভেজে একটি পাত্রে তুলে রাখুন।তারপরে পটল ভাজার পর কড়াইতে থাকা অবশিষ্ট তেলে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
গোটা মশলা থেকে হালকা গন্ধ ছাড়লে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলা গুলো নেড়েচেড়ে নিন।
এরপরে মশলার মধ্যে ভেজে তুলে রাখা পটল গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপরে কাচা লঙ্কা, নুন দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করুন। এরপরে পরিমাণ মত দুধ দিয়ে ৬-৮ মিনিট ঢেকে রান্না করুন।
তারপরে এক চামচ বা নিজের পরিমাণ মতো ঘী আর গরম মশলা দিয়ে ২-৩ মিনিট তরকারি ফুটিয়ে নিন। বেশ আপনার ‘দুধ পটল’ কিছুক্ষণের মধ্যে।

No comments:
Post a Comment