কাঁচা আম দিয়ে মাছের টক ঝাল রান্নার উপকরণ জেনে নিন :
মাছ
নুন
হলুদ গুঁড়ো
হলুদ সরষে
কাঁচা আম
পাঁচফোড়ন
শুকনোলঙ্কা
কাঁচালঙ্কা
সরষের তেল
সবার আগে মাছে নুন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।
একটি মিক্সিং জারে হলুদ সরষে ও কাঁচালঙ্কা দিতে ভালো করে পেস্ট করে নিতে হবে।
তারপর কড়াইতে সরষের তেল দিয়ে মাছ গুলোকে ভেজে নিতে হবে।
সেই তেলের মধ্যেই পাঁচফোড়ন ও শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আম, নুন, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
এবার পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর সরষে ও কাঁচালঙ্কা বাটা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে।
ভেজে রাখা মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নামানোর আগে সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই একেবারে তৈরি অসাধারণ স্বাদের কাঁচা আম দিয়ে মাছের টক ঝাল এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

No comments:
Post a Comment