শুক্তো বানানোর পদ্ধতি ও উপকরন জানুন -
দুধ
ঘি
জিরে
নুন
হলুদ
চিনি
পাঁচফোড়ন
তেজপাতা
শুকনোলঙ্কা
উচ্ছে, বেগুন, আলু, গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাটা
রাঁধুনি বাটা
আদা বাটা
সরষের তেল
আগে একটি কড়াইতে ১ চা চামচ পাঁচফোড়ন ও জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। এরপর মসলাটা গুঁড়ো করে নিতে হবে।
কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে এক মুঠো বড়ি দিয়ে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই নুন-হলুদ মাখিয়ে রাখা উচ্ছে ভেজে তুলে নিতে হবে।
নুন-হলুদ মাখানো বেগুন দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে ১ টা তেজপাতা, ১ টা শুকনোলঙ্কা, ১/২ চা চামচ পাঁচফোড়ন দিয়ে একে একে আলু, গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
নুন ও সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর ঢাকনা খুলে ১ চা চামচ রাঁধুনি বাটা ও ১ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তারপর ১ কাপ দুধ ও ১ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদমতো চিনি দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা বড়ি, বেগুন, উচ্ছে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর মিনিট তিনেক ফুটিয়ে নিতে হবে।
আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মসলা ও ঘি দিয়ে আবারও তিন মিনিট রান্না করে কিছুক্ষণ রেখে দিবেন তারপরেই তৈরি শুক্তো।
.jpeg)
No comments:
Post a Comment