কালো চানা স্বাস্থ্যকর এবং খুব প্রোটিনযুক্ত তাই এই রেসিপিটি জেনে নিন।
উপকরণ:
২ কাপ কালো চানা
লবণ
১ টি পেঁয়াজ কাটা
১ টি টমেটো কাটা
১ টি সেদ্ধ আলু
১ টি কাঁচা লঙ্কা
ধনেপাতা
১ চামচ লেবুর রস
১/৪ চা চামচ চাট মসলা।
চানা সারারাত ভিজিয়ে রাখুন।
সিদ্ধ হওয়া পর্যন্ত লবণ দিয়ে সিদ্ধ করুন,এরপর জল
ছেঁকে নিন।
এর জল স্যুপ হিসাবে পান করতে পারেন।
কাটা সব সবজি যোগ করুন এবং সেদ্ধ চানার সঙ্গে মেশান।
এরপর এতে লবণ, চাট মসলা এবং লেবুর রস যোগ করুন,
টস করুন এবং স্বাদ উপভোগ করুন।

No comments:
Post a Comment